বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা তোতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৯-১১ ০৯:৫২:১৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন তোতা হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে চরএলাহী ইউনিয়নের এলাহী বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এসময় মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. হোসেন মেম্বার, আবুল খায়ের মাস্টার, বিএনপি নেতা মোমিন ভূঁইয়া, নুরুল হুদা মাস্টার, চরএলাহী ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল হক বাবুল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, তোতা চেয়ারম্যান দীর্ঘদিন এই এলাকায় জনপ্রতিনিধি ছিলেন। তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরকম নির্মম হত্যার  ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামী গ্রেফতার হয়নি। আগামী ৪৮ ঘন্টার ভিতরে হত্যাকারীদের গ্রেফতার না হলে, কোম্পানীগঞ্জ থানা ও ডিসি অফিস ঘেরাও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত: ২৭ আগস্ট বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে  রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। ৪দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ আগস্ট শুক্রবার দুপুরে তিনি মৃত্যু বরণ করেন।

 


এ জাতীয় আরো খবর