মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আরও একটি সামরিক ঘাঁটি হারালো মিয়ানমার সরকার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০৯ ০৯:০১:২৮

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি সামরিক ঘাঁটি দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।ফলে আরও একটি সামরিক ঘাঁটি হারালো মিয়ানমার সরকার।
আরাকার আর্মি জানিয়েছে, এক মাসের তীব্র লড়াইয়ের পর দক্ষিণ রাখাইন রাজ্যের থান্ডওয়ে শহরের এনগাপালি বিচের পর্যটন কেন্দ্রের কাছের এই নেভি সিল ঘাঁটিটি দখল করেছে তারা। এটি প্রতিরোধ বাহিনী দ্বারা দখল করা প্রথম নৌবাহিনীর সদর দফতর। যা ট্রেনিং ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। ঘাঁটি দখলের আগে এর চারপাশে ব্যাপক বোম বর্ষণ চালিয়েছে আরাকান আর্মি।
নৌবাহিনীর জাহাজগুলি মৃত ও আহত জান্তা সৈন্যদের উদ্ধার করে এবং তাদের আইয়েরওয়াদি অঞ্চল এবং রাখাইনের রাজধানী সিত্তওয়েতে নিয়ে যায় বলে জানা গেছে।


এ জাতীয় আরো খবর