চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সীমান্তবাসিকে স্বাবলম্বি করতে সেলাই মেশিন বিতরণ করেছে বিজিবি। যুব সমাজকে খেলায় উৎসাহী করতে ২২ সেট জার্সি ও ২টি ফুটবল প্রদান করা হয়েছে। বিতরণ করা হয়েছে গামবুট ও ছাতা। এছাড়া মেডিক্যাল ক্যাম্পে ৭৯০ জন সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। গত রবিবার(৮ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাতাসমোড় মাহমুদা মহিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচী গ্রহণ করে বিজিবি।
সকালে স্থানীয় জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যাক্তিসহ প্রায় সহস্্র সীমান্তবাসীকে নিয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা। সভায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক রে.কর্নেল মনির উজ জামান সীমান্ত এলাকায় মাদক,গরুসহ চোরাচালান প্রতিরোধ ও অবৈধ সীমান্ত পারাপার নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপ-অধিনায়ক মেজর আসরারুল হক ও মেডিক্যাল অফিসার ডা. ফুয়াদ কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ ধরণের কর্মসূচী গ্রহণ অব্যহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।