সোমবার, জুলাই ২৭, ২০২৬

গিলাতলায় বিএনপি অফিসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-০৮ ১৮:৫৩:৫০

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ  খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা দক্ষিনপাড়া পালপাড়া মোড়স্থ ৬ নং ওয়ার্ড  বিএনপির দলিয় কার্যালয়ে শনিবার দিবাগত রাতে অগ্নিসংযোগ করেছে দুস্কৃতিকারীরা । স্থানিয় ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান বলেন রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ি থেকে খবর পায় আমাদের অফিসে আগুন জ¦লছে এসে দেখি দাউ দাউ করে  আগুনের লেলিহিন শিখায় আমাদের অফিসের আসবাবপত্র চেয়ার, টেবিল পুড়ে যাচ্ছে।পরে স্থানিয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে  আনি ততক্ষনে আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহম শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান , বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল এর ছবি এবং প্যানা পুড়ে যায় ও অফিসের চেয়ার টেবিল পুড়ে যায় । এদিকে বিএনপি অফিসে অগ্নিসংযোগ এর খবর ছড়িয়ে পড়ার পর  দলের নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করতে থাকে গিলাতলা বিএনপির কার্যালয়ে এর জন্য আওয়ামীলীগকে দায়ি করে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ওয়ার্ড বিএনপির উদ্যোগে শিরোমনি শহীদ মিনার চত্বরে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল খুলনা যশোর মহাসড়ক এর গুরুত্বপুর্ন স্থান প্রদিক্ষন শেষে  পুনরায় শহীদ মিনারে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। 
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সদস্য সচিব  আবু সাইদ হাওলাদার আব্বাস , আলমগীর হোসেন ,  এমদাদ হোসেন, জাহিদুল ইসলাম, শেখ সেলিম হোসেন, জাহাঙ্গির হোসেন খোকা, ফরহাদ হোসেন, তাবারক হোসেন , ইকবাল হোসেন মিজান, জাকারিয়া মাহমুদ পিটো,  মাষ্টার রফিকুল ইসলাম, মোল্লা সোহাগ হোসেন,  আজমাল হোসেন আজম, ইউপি সদস্য মোঃ শাফি , রবিউল ফকির , মিনা মুরাদ , আনোয়ার হোসেন, মোন্তাজ মেম্বার, সাইফুল্লাহ তারেক, ইসমাইল হোসেন বাবু, মোসলেম, আলহাজ¦ আলআমিন,  মোঃ খলিলুর রহমান, মোল্ল্যা লোকমান হোসেন, রুমি সিকদার  রবিউল ফকির , আঃ সামাদ মাষ্টার, নাসিরউদ্ধনি, ইব্রাহিম, বাচ্চু,  লিমন,  যুবদল নেতা মাসুম খান, মোঃ জিয়াউর রহমান, জুয়েল হাছান,হাদিউজ্জামান, শেখ মহাসিন, আতিকুল ইসলাম, ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, ইলিয়াছ হোসেন, মোঃ সাইফুল্লাহ তাজিম, লামিয়া আক্তার লাম, আলমগীর হোসেন ইমন, মজ্ঞুরুল ইসলাম সহ বিএনপি  ও অঙ্গসহযোগি সংঘটনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন  অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে , যারা বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছে এবং যাদের নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা না পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যহত থাকবে আটরা গিলাতলা  ইউনিয়ন বিএনপির সদস্য ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন বলেন এ ঘটনায় আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কারন আমাদেও আইনের প্রতি আস্থা রয়েছে আমরা কেউ আইন হাতে তুলে নিতে চায়না প্রশাসনই খুজে বের করবে কারা এঘটনার সাথে জড়িত। 

 


এ জাতীয় আরো খবর