মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত আটজন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০২ ০৯:৩৯:৩৮

ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছে।
রোববার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, ভারী বৃষ্টিতে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা উভয় রাজ্যেই বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রাজ্যের বেশির ভাগ রাস্তায় পানি জমায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা ও বৃষ্টির কারণে বিজয়ওয়াড়া-ওয়ারাঙ্গল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।  
অঞ্চলটিতে আগামী দুইদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশংকা করছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সোমবার ২রা সেপ্টেম্বর সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হায়দ্রাবাদের জেলা কর্তৃপক্ষ।
 ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যজুড়ে ৮জনের প্রাণহানীর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। এরইমধ্যে ক্ষতিপূরণ বাবদ জেলাগুলিতে তিন কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী।


এ জাতীয় আরো খবর