বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

হালিশহর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষার্থীদের দেয়ালচিত্র অঙ্কন

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৮-৩১ ১৭:৫৮:৪৪
ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবার দেওয়ালচিত্র অঙ্কন করেছে চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। আজ (শনিবার) প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রীরা রংতুলিতে কলেজ ক্যাম্পাসের দেওয়ালে জুলাইয়ের ছাত্রজনতার আন্দোলনকে ঘিরে বিভিন্ন ঘটনার চিত্র ফুটিয়ে তোলেন। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চারুকলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াকের নির্দেশনায় প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির প্রায় বিশজন শিক্ষার্থী দেওয়ালচিত্র অঙ্কনে অংশ নেন। এবিষয়ে শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক 'সকালের আলো'কে বলেন, সারাদেশে স্বৈরশাসনকে বিদায়ে ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। সেই গৌরবোজ্জ্বল রক্তাক্ত ঘটনাকে মানুষের মাঝে জানান দিতেই শিক্ষার্থীরা এই উদ্যোগ নেন। ছাত্রছাত্রীরা নিজেদের শৈল্পিক প্রতিভায় ছবি আঁকার মাধ্যমে দেওয়ালগুলোতে তাঁদের আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছে। এটি একটি অতুলনীয় উদ্যোগ বলতে হবে। এতে দেশের তরুণ প্রজন্মের নতুন চেতনা 'জেন-জি' এর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন। দেওয়ালচিত্র অঙ্কনে অংশগ্রহণ করেন নুসরাত জাহান লুবনা, তাসনিম সাবা, সৈয়দা ফারিফতা ইসলাম, ফাতেমা বেগম, মুমতাহিনা কাশফি, ফাহমিদা ইকবাল মাহি, রেবেকা সুলতানা, মাইসুন সাফওয়ান, মানসিবুল আলম, তাহমিদ হাসান, এস এম ফাহীম ফয়সাল তাসনিয়া ফেরদৌস লিনা, রায়হান কামাল, মো. কায়েফ আলম, আহসাব মুফতাহিব সাফি, আজমাইন মাহতাব ইরাম, সাদিক হোসাইন, সানিয়াত আলি সিদ্দিকা, নাফিসা নওরিন টিথি, জারিন নুদার রাইবা, ইয়ানাত আলি প্রমুখ শিক্ষার্থী।

এ জাতীয় আরো খবর