মঙ্গলবার, মে ২৬, ২০২৬

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকান রাখবেন কমলা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-৩০ ১৩:৩৬:৪৮

ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকানের নাম ঘোষণা করবেন। বৃহস্পতিবার  (২৯শে আগস্ট) মার্কিন বার্তাসংস্থা সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পর এটিই কোনো সংবাদমাধ্যমকে দেওয়া তার প্রথম সাক্ষাৎকার।
সাক্ষাৎকারে কমলা হ্যারিস অভিবাসন নীতি নিয়ে তার অবস্থান নিয়েও ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, তার মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকালে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল। 
তিনি আরও বলেছেন, ‘ইসরাইলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্র“তিবদ্ধ। আমার এই অবস্থান বদলাবে না।’ তবে আমাদের অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি করতে হবে।’ এসময় ইসরাইল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান চান বলেও মন্তব্য করেন তিনি।  
২২শে আগস্ট আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা। আর নভেম্বর নির্বাচনের মধ্য দিয়ে তার ভাগ্য নির্ধারণ হবে।


এ জাতীয় আরো খবর