চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার। বৃহস্পতিবার (২৯আগষ্ট) সন্ধ্যা ৬টায় এটি রেকর্ড হয় ২০.৫৯ মিটার। গত বুধবার সন্ধ্যা ৬টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় ২০.৫৪ মিটার। ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৫ সেমি। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫মিটার। বৃহস্পতিবার সকালে এটি রেকর্ড হয় ১৮.৫৪মিটার। গত বুধবার সকাল ৬টাতে এটি ১৮.৫১ মিটারে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘন্টায় এর প্রবাহ ৩সেমি বেড়েছে। জেলার অপর নদী পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। বুধবার সকালে এটি ১৮.৫০ মিটার উচ্চতায় প্রবাহিত হলেও ৩৬ ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় ২ সেমি কমে এটি ২০.৪৮ মিটারে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
চাঁপাইনববাবগঞ্জ পাউবো’র ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, বন্যা নিয়ে নতুন কোন সতর্কতা জারি করা হয় নি। জেলার নদীগুলোর পানি বৃদ্ধি ও হ্রাস মৌসুম অনুযায়ী স্বাভাবিক রয়েছে। জেলায় পদ্মার ভাঙ্গণ কবলিত এলাকাগুলো সম্পর্কে তিনি বলেন, এখন পদ্মায় ভরপুর পানি রয়েছে। তাই ভাঙ্গণ কোথাও প্রবল নয়। ভাঙ্গণ তীব্র হয় পানি কমার সময়। তবে জেলার সদর উপজেলার নারায়নপুর, আলাতুলি, চর আঝাড়িদহ, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর, মনোহরপুর,পাঁকা,পাঁকা-নারায়নপুর এলাকায় কিছু ভাঙ্গণ চলছে। পদ্মার তীর রক্ষা কাজ চালু রয়েছে সদর উপজেলার শাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নে বলেও জানান প্রকৌশলী।