শুক্রবার, মে ১, ২০২৬

হাইকোর্ট জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৮ ১২:০২:১৫

বুধবার (২৮শে আগস্ট) রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে দলটির আইনজীবী শিশির মনির জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করেছে সরকার।
তিনি জানান, এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে। ছাত্র-জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত-শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার।
এর আগে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১ আগস্ট জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হইয়াছে।’ 


এ জাতীয় আরো খবর