বৃষ্টির কান্না রাত্রি গভীরে ক্ষত অনন্তর
কোথা সে বুনোফুল !ঘাসের বুকে মন্বন্তর,
নদীর কূল ভাঙ্গে প্লাবন গ্রামের পর গ্রাম
ঠাঁই নাই মানুষের ,পায়ের নীচে মাটির সংগ্রাম।
নদীর বুকে গভীর ক্রন্দন শুধুই সমুদ্দুর
সেখানে জীবন ডুবে যায় ,মানুষ খোঁজে রৌদ্দুর,
জীবনের মাঝেই লুকিয়ে থাকে শোক তাপ
রিমঝিম বৃষ্টির মাঝে মাতামুহুরীর সন্তাপ।
হাতের মাঝে হাত ,মুষ্টিবদ্ধ শিশুর চিৎকার
আঁধারের বুকে আশার প্রদীপ অহংকার,
কত হাহাকার বুকের গভীরে প্রবল অন্বেষা
চারিদিকে জল আর জল তবুও প্রচন্ড তৃষ্ণা!
মানুষের পাশে শুধুই মানুষ ,শক্তি সঞ্চয়
হারবে না কখনও তুমি ,মানচিত্র অমর অক্ষয়।