রবিবার, মে ৩১, ২০২৬

৩ জুলাইয়ের মধ্যে দেশে আসছে মডার্নার ২৫ লাখ টিকা

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২১-০৭-০১ ০৭:০২:৪৫
আন্তর্জাতিক ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে আমেরিকা থেকে পাঠানো মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকার প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ টিকা আসবে। আর ৩ জুলাই সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা দেশে আসবে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ জাতীয় আরো খবর