শনিবার, মে ২, ২০২৬

সু মি তা মু খো পা ধ্যা য়

  • দর্পণ
  • ২০২৪-০৮-২১ ১৬:১৭:১৯

হে সত্যবদ্ধ প্রেম ক্ষমা কোরো আমাকে ,
তোমার চোখের আয়নায় আমি ধরা পড়ে যাই যদি -
সেই ভয়ে নিজের চোখ দুটিকে আমি লুকিয়ে রাখি 
রঙিন দর্পণের মোহিনী আড়ালে !

আমার চোখের দিগন্তে এখন কোনো প্রতিবিম্ব থাকে না ,
এখন আমি প্রয়োজনে কপট  হলেও হতে পারি
ইচ্ছে মত নিবিড় কটাক্ষ  করতে পারি নির্ভয়ে
প্রগলভতায় ভাঙ্গতে পারি অশ্লীলতার গন্ডি  অকারণে ,
আপোষও করলে করতে পারি
প্রণয় ও দুর্নীতির সঙ্গে যখন তখন,
হে সত্যবদ্ধ প্রেম তুমি ঈশ্বরী হয়ে
ক্ষমা কোরো আমার এই নৈতিক স্খলন পতন-
আমি দুর্নীতির বিরুদ্ধে  লড়তে শিখে গেছি ।।


এ জাতীয় আরো খবর