শনিবার, মে ৩০, ২০২৬

মু ন্নি আ ক্তা র

  • বিরহ বিঁধুর
  • ২০২৪-০৮-২০ ২৩:৪৩:০২

তুমি ছিলে এই হৃদে প্রেম গীত সুর, 
সব ভুলে তুমি আজ চলে গেছো দূর। 
তুমি আজ দুরে প্রিয়, আমি বড় একা, 
কার মায়া বাহুডোরে দিলে তুমি ধোঁকা।
কার সাজানো বাসরে,তুমি আজ সুখী 
বিরহ সাথী আমার, নিত্য  আমি দুঃখী। 
ক্ষয়িষ্ণু সময় স্রোতে-ভাবি গো বিরলে,
কেন পুড়ালে আমায়?বিরহ অনলে।
পুড়া মনে বেঁচে আছি আজ কোনো মতে,
তুমি ছাড়া ধরা পরে জীবনের রথে।
তুমিহীন সব ক্ষণ-জীবন আঁধার, 
বিরহ বিঁধুর ঘেরা মোর চারিধার। 

হৃদয় গগন জুড়ে বিরহ তমসা, 
কেন গো এমন দান দিয়েছো সহসা। 
প্রাণাধিক তুমি ছিলে এই মন মাঝে, 
সুখের তরঙ্গে ক্ষণ,হিয়া ছিল সাজে। 
সেই সুখ, সেই স্মৃতি, ভুলে গেছো হায়! 
কেমন ছলনা হায়!ভাবি নিরালায়। 
ভেবে ভেবে ক্লান্ত মন, নাহি পাই দিশা,
যত ভাবি তত বাড়ে ভাবনার তৃষা।
বৃথা আজ প্রেম গীত,মিছে সব আশা,
বিরহ আগুন বুকে, মূক সব ভাষা । 
সব শোক-সব ক্ষণ,আজ একাকার,
বিরহ বিঁধুর ঘেরা মোর চারিধার।


এ জাতীয় আরো খবর