মানুষের কল্যান চেয়েছেন
আল্লাহ,
চেয়েছেন প্রিয় নবী।
মানুষের মঙ্গল সকল ধর্মে
মানুষের জন্য সবই।
তোমরা কারা মারছো মানুষ
হয়ে মানুষের ভাই!
এপার ওপার দুই পারেই
তোমাদের নিস্তার নাই।
এই পৃথিবী তোমার আমার
সকলেই সকলের তরে।
মানবিক সমাজ গড়তে হবে
একে অপরের হাত ধরে।
স্বাধীন সোনার এদেশটাতে
দানবের ঠাঁই নাই।
এক হও যত মানবিক মানুষ
মানবিক সমাজ চাই