বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু’র শাহাদৎবার্ষিকীকে শোক দিবস উদযাপন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১৫ ১৫:৩৪:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকীতে শোক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রæতকৃতিতে পূষ্পমাল্য অর্পণ,শোভাযাত্রা, কালোব্যাজ ধারণ,আলোচনা সভা,দোয়া,মাইকিং ইত্যাদি। তবে জেলা শহরে অনুষ্ঠানস্থল জেলা আ’লীগ কার্যালয়ে দফায় দফায়  হামলা করে ব্যানার ছিঁড়ে দেয় দূস্কৃতিকারীরা বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আ’লীগ কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে কর্মসূচী আয়োজন করা হয়। পরে দিবসের কর্মসূচীতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহব্বায়ক মুন্সি নজরুল ইসলাম সূজন, সাবেক পৌর কাউন্সিলর  ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শহিদ হোসেন রানা, ১৫ নং ওয়ার্ড আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর   সাখাওয়াৎ হোসেন, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সাকিউল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দানেশ আলী, জেলা যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম কালু,আলমগীর হোসেন,কাফি ইসলাম,জেলা শ্রমিক লীগ নেতা মেরাজ আলী,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আপেল হোসেন প্রমুখ।
গোমস্তাপুওে উপজেলা আ’লীগ অফিসে অনুষ্টানে উপস্থিত ছিলেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিম্বাস,সাবেক রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ^াস,যুবলীগ নেতা মোমিন বিম্বাস,ছাত্রলীগ নেতা মোমিন বিশ^াস প্রমুখ। উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়ন আ”লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন আ’লীগ সভাপতি সাদেরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন সাপ্টু,আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, আলীগ নেতা মরিরুল ইসলাম মিন্টু। এছাড়া জেলার শিবগঞ্জ ্উপজেলায় দিবসটি উপলক্ষে মাইকিং কর্মসূচীর খবর পাওয়া গেছে।


এ জাতীয় আরো খবর