মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তিনটি অঙ্গরাজ্যে জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১১ ২১:০৩:০৫

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তিনটি অঙ্গরাজ্যে জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন।এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার অভ্যন্তরীণ কিছু বার্তা হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছে ট্রাম্পের দল। 
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নেভাদার লাস ভেগাসে নির্বাচনী প্রচারণা চালান কমলা হ্যারিন। সঙ্গে ছিলেন তার রানিংমেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। নেভাদা বিশ্ববিদ্যালয়ে প্রচার সমাবেশে কমলা হ্যারিস ‘টিপস অন ট্যাক্স’ নীতি তুলে নেয়ার প্রতিশ্র“তি দেন। 
নেভাদায় রন্ধন শ্রমিক ইউনিয়নের বেশ প্রভাব রয়েছে। গত জুন মাসে লাস ভেগাসের একটি প্রচার সমাবেশে একই প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তাইতো কমলা হ্যারিসের ওপর বক্তব্য চুরির অভিযোগ তুলেছেন তিনি। ট্রাম্প তার সামজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে জানায়, তার প্রস্তাবিত ‘নো ট্যাক্স অন টিপস নীতি’ অনুসরণ করছে কমলা। এটি কমলা কখনই বাস্তবায়ন করবে না, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলে এমন বক্তব্য দিচ্ছেন। 
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার অভ্যন্তরীণ কিছু বার্তা হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্প প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ট্রাম্পের প্রচার অভিযানের ভিতরের কিছু নথি তারা ইমেইলে পেয়েছে। এর জন্য ইরান সরকারকে দায়ী করছে রিপাবলিকান শিবির। 
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে একটি জরিপ চালিয়েছে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। এতে দেখা গেছে, উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগান অঙ্গরাজ্যে জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন নির্বাচনে কোনও দলের জয়-পরাজয় অনেকটাই নির্ভর করে এই তিন অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপর।


এ জাতীয় আরো খবর