চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলমুগাড়া সাজিজোলা নামক স্থানে জেলার ভোলাহাট -শিবগঞ্জ উপজেলা সীমানায় আঞ্চলিক সড়কে ডাকাতিকালে আফতার (৩৮) নামে এক সড়ক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। সে ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি গ্রামের সাত্তারের ছেলে।
স্থানীয় জনপ্রতিধিগণ জানান,গত বুধবার(৭ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে ৭/৮ জনের ডাকাত দল ডাকাতির জন্য কূখ্যাত ওই সড়কে রিক্সাভ্যান আরোহি যাত্রীদের নিকট ডাকাতিকালে তাদের ঘিরে ফেলে সড়কে যাতায়াতকারীরা ও জনতা। এ সময় অনান্যরা পালিয়ে গেলেও আটক হন আফতার। তাকে পিটুনি দিয়ে জনতা ভোলাহাটের জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজারে নিয়ে যাবার পর সে মারা যায়। পরে রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়ি নিয়ে যায়।