রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে পেঁয়াজ,কাঁচামরিচ,ডালসহ আমদানী পণ্যবাহী ১৩৬ টি ভারতীয় ট্রাক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-০৮ ২২:০৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবঞ্জের সোনামসজিদ পথে বৃহস্পতিবার(৮ আগষ্ট) প্রবেশ  করেছে ৩১টি পেঁয়াজ,১টি কাঁচামরিচ, ২টি মসুর ডালসহ  আমদানী পণ্যবাহী ১৩৬টি ভারতীয় ট্রাক। এদিন ৯ ট্রাক রপ্তানী পণ্য নিয়ে বিপরীতে ভারতের মোহদিপুর স্থলবন্দওে প্রবেশ করেছে ৯টি বাংলাদেশী ট্রাক। বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দরে পণ্য  লোড-আনলোড, দেশব্যাপী পরিবহনসহ নিজস্ব সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 


এ জাতীয় আরো খবর