মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ফে র দৌ স জা ন্না তু ল

  • ফাঁদ
  • ২০২৪-০৭-২৭ ২৩:৪১:২৫

জীবনের ফাঁদে ধরা পড়ে সকলেই 
সকল অন্ধকার ও আলোর ফাঁদে পা দিয়ে- 
বসন্ত ডেকে আনে চৈত্র-কে।
বসে আছি বাগানের এক কোণে
কোণঠাসা অপর চেয়ারে ফাঁকা উঠোন, কেউ নেই-
ঝাঁঝালো দুপুর গড়িয়ে বিকেল নামে
জারুলের মগডালে সূর্য ডোবে যখন, 
জীবন খোঁজে কেবলি ফাঁকা সন্ধ্যা ।
দেখা হবে না জেনেও 
মানুষ আশায় বুক বাঁধে
বারবার ধরা পড়ে জীবনের ফাঁদে।


এ জাতীয় আরো খবর