শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

দি ল শা দ জা হা ন খা ন

  • স্বপ্নগুলি
  • ২০২৪-০৭-২৬ ০৩:৩৬:০৪

আমি এখন আর কোন স্বপ্ন দেখিনা,
কারণ আমার স্বপ্নগুলি বার বার হয় রক্তাক্ত। 
হয় ছিন্নভিন্ন, দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হয় নর্দমায়,
পচাগলা স্বপ্নগুলিকে বারবার সযতনে বুকে নেই, 
তারচেয়েও পরম যতনে চেষ্টা করি নতুন রূপ দিতে।
সুই সুতোয় নকশা আঁকি, আর তোমরা....... 
তাই এখন আমি আর স্বপ্ন দেখিনা, 
স্বপ্ন দেখিনা ছোট ছোট ইচ্ছা পূরণের,
স্বপ্ন দেখিনা বাহ্যিক অধিকার প্রাপ্তির, 
স্বপ্ন দেখিনা নতুন কোন পতাকার অথবা
দেখিনা স্বপ্ন নতুন কোন মানচিত্রের। 


ফ্রান্কফূর্ট, জার্মানি

 


এ জাতীয় আরো খবর