চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানের ন্যয় চাঁপাইনবাবগঞ্জেও এবার শুরু হয়েছে চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন। মঙ্গলবার(১৬জুলাই) বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জড়ো হওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আদালত ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যাবার চেষ্টা করলে পুলিশ বুঝিয়ে নিবৃত্ত করে। পরে তারা শহরের গাবতলা,বাতেন খাঁ মোড় হয়ে গুরুত্বপূর্ণ শান্তিমোড় চৌরাস্তায় অবস্থান নেয়। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের এই মোড়ে ছাত্র-ছাত্রীরা হাতে হাত ধরে, সড়কে বসে গিয়ে অবরোধ সৃষ্টি করে। বিকাল ৪টার দিক থেকে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধে আটকা পড়ে এ্যাম্বুলেন্স ছাড়া কয়েকশত যানবাহন। মিছিলের শুরুতে ও শান্তিমোড়ে অবস্থানকালে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিাগের ২য় বর্ষের ছাত্র সিফাত হোসেন,আদিনা ফজলুল হক সরকারি কলেজের ছাত্র মোত্তাসিন বিল্লাহ,মো. মাহবুব, শফিউরøাহ সহ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।
এর আগে মঙ্গলবার সকাল প্রায় ১১টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত অন্তত: দু’দফায় শহরঘেঁষা পুরাতন মহানন্দা সেতুর ওপারে বারঘরিয়া এলাকায় সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের সামনে সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেন ওই প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত কয়েকশত শিক্ষার্থী। এতে আমদানী পন্যবাহীসহ শত শত বিভিন্ন প্রকার যানবাহন সেতুর উপর ও দুধারে প্রায় ১০ কিলোমিটারব্যাপী যানজট সৃষ্টি করে। পুলিশ ও ইনিষ্টিটিউটের অধ্যক্ষ ছাত্রদের বারবার বুঝিয়ে অবরোধ তুলে দেন। দু’বেলোতেই আনেআদলনকালে শিক্ষার্থীরা ঢাক বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রীসহ আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেন। তারা প্রতিউত্তর দেবার হুঁমিয়ারিও দেন। আন্দোলনকারীরা নিজেদের ‘রাজাকার’ বলেও ¤েøাগাণ দেন। তাঁরা কোটার পরিবর্তে চাকুরি মেধার ভিত্তিতে দেবার দাবি জানান।
কর্তব্যরত সদও থানার উপ-পরিদর্শক(এসআই) আজিম আহমেদ ও এনামুল হক বলেন,মঙ্গলবার কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কড়া পুলিশ প্রহরা বজায় ছিল। কেউ আটক বা আহত হয় নি। পুলিশ সুপার সেতুর ্উপর ছাত্রদের সাথে কথা বলার জন্য রওনা দিলেও যানজটের কারণে পৌঁছুতে পারেন নি। উল্লেখ্য এর আগে গত ১১ জুলাই জেলার শিবগঞ্জ উপজেলায় কোটা সংস্কারের দাবিতে প্রথমবারের মত মিছিল করেন শিক্ষার্থীরা।