শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

নওগাঁয় শিখো প্রথম আলো আয়োজিত ৭৫০জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • রায়হান আলম
  • ২০২৪-০৭-১৪ ০২:২২:০২

নওগাঁ প্রতিনিধিঃ “স্বপ্ন দেখো, জীবন গড়ো“ এই শ্লোগান নিয়ে নওগাঁয় শিখো প্রথম আলো আয়োজিত ৭৫০জন  জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক শাবিন শাহরিয়ার। শনিবার সকালে শহরের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলো বন্ধু সভার নওগাঁর জেলা সভাপতি রাবেয়া আফেরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারী, প্রধান শিক্ষক বিশ্বজিত মজুমদার, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, শিক্ষার্থী সোহানা সুলতানা মীম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদককে না বলার জন্য শপথ বাক্য পাঠ করান, সাংবাদিক বেলায়েত হোসেন। পরে ১০ জন শিক্ষককে প্রথম আলোর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পরে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।


এ জাতীয় আরো খবর