ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে মোঃ ইমরান আলী যোগদান করেছেন। যোগদানের পর বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবাগত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চল খুলনার সহকারী পরিচালকের দায়িত্ব সহ বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে মোঃ ইমরান আলী গতকাল ১১ জুলাই সকালে যোগদান করেছেন। যোগদানকৃত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মোঃ আবু হানিফ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা শামীমা হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সদ্যযোগদাকারী প্রধান শিক্ষক মোঃ ইমরান আলী ১৯৯৮ সালের ২৬ নভেম্বর থেকে ২০০২ সালের ১৮ আগস্ট পর্যন্ত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অত্যান্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চল খুলনার সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাগেরহাট জেলা শিক্ষা অফিসারসহ ১৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন।