মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নারী উন্নয়নের জন্য গঠিত ১২টি ফোরামের দায়িত্ব হস্তান্তর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০৩ ২০:৩২:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী উন্নয়ন সংস্থ্ াসিসিডিবি কর্তৃক নারীদের উন্নয়নের জন্য গঠিত ১২টি গ্রাজুয়েট ফোরামের(সমিতি) সভাপতিদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার(৩ জুলাই) সকালে জেলা শহরের স্বরুপনগর এলাকায় সিসিডিবি জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এ সময় তিনি বাল্য বিয়ে ও মাদকের কুফল নিয়ে আলোচনা করেন। তিনি এসব ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে ফোরাম সদস্যদের প্রতি আহব্বান জানান।
সিসিডিবি এরিয়া ম্যানেজার ডা. নাইমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অব. এরিয়া ম্যানেজার মিস বিথিকা বাড়ৈ, কর্মসূচী কর্মকর্তা মায়া রানী দাস ও সুদীপ মন্ডল, হিসাবরক্ষক মোহন মন্ডল সহ সমাজ সংগঠকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা আশা করেন, ফোরাম সদস্যরা নিজেরা স্বাবলম্বি হবেন ও সদস্য অন্য নারীদের স্বাবলম্বী করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি  ফোরাম সদস্যরা নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখবেন।


এ জাতীয় আরো খবর