বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  • শিলা আক্তার
  • ২০২৪-০৭-০৩ ১৯:৩৭:১১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি;
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা  গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় পৌঁছালে সেখানে পল্লীবিদ্যুতের খুঁটি বোঝাই থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গøাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভিতরে ঢুকে ওই দুই জন নিহত হয়। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 


এ জাতীয় আরো খবর