কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যানদ্বয়ের বিদায়, নবনির্বাচিত চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যানদ্বয়ের বরণ উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এসময় সংবর্ধিতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম , প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাসলীমা ফেরদৌসী, কৃষি অফিসার মো: বেলাল হোসেন ,চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন , চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দল হক কচি , চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো:হানিফ আনসারী ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ।
সংবর্ধিত বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন ,ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন ও বরণকৃত নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শরীফ চৌধূরী পিপুল,ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বাবর,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বক্তব্য রাখেন।
বরণকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল তার বক্তব্যে এ উপজেলাকে সন্ত্রাস , চাঁদাবাজ, কিশোরগ্যাং ,ইভটিজিং ,মাদক ও দুর্নীতিমুক্ত স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়তে গণমাধ্যমসহ সকল রাজনৈতিক-অরাজনৈতিক মহলের সহযোগিতা এবং পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে সকল সরকারী দপ্তর অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী , জনপ্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিদায় ও বরণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোম্পানীগঞ্জ অফিসার্স ক্লাব ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখা,কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন বিদায়ী এবং বরণকৃত চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যানদ্বয়কে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।