কখন এমন জড়িয়ে গেলাম
বুঝতে পারিনি
কথায় কথায় মন হারালাম
জানতে পারিনি।
তোমার কথার মোহমায়ায়
ছাড়তে পারিনি
চিরকালের কঠিন রেখা
কঠিন থাকিনি
কথায় কথায় দিন পেরুলো
রাত হয়েছে ভোর,
এতো কথার জোয়ার ভাটায়
ভাসিয়ে নিলো দোর।
এক জীবনে জমে থাকা
পাহাড় সম দুখ
তোমার কথার আদর ছোঁয়ায়
হয়ে গেলো সুখ।
ভুলে গেলাম কষ্ট যতো
ব্যথার কালো রাত,,
কথায় কথায় যেই রেখেছো
আমার হাতে হাত।
বদলে দিলে আমায় তুমি
কথার যাদুতে,
এতো কথার পরেও কথা
মনের ঝুলিতে।
কথায় কথায় গল্প হলো
হলো কবিতা,
দূরে থেকোও হলে তুমি
মনের সবিতা
তুমি ছিলে দূরের মানুষ
ভীষণ অচেনা
কথার ফুলে গেঁথে মালা
হলে গহনা।
চাইনা কোন সোনারূপা
চাইনা হীরের দুল,
তুমিই আমার মন বাগানে
ইচ্ছে রঙা ফুল।
সারাজীবন এমনি কথায়
ভুলিয়ে দিও ব্যথা,
অভিমানী মেঘ সরিয়ে
জড়িয়ে প্রেমের কাঁথা।
তুমি আমার কাব্যকথার
পাগল করা সুর,
মোহনীয়া বংশীবাদক
আর রেখোনা দূর!