বুধবার, জুলাই ২৯, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • নারী তুমি এগিয়ে চলো
  • ২০২৬-০৭-২৯ ০৯:৩৯:৩২

বর্ষার বৃষ্টিতে ভিজছে যে নারী 
জীবন সৃষ্টিতে রক্তক্ষরণ তো তারই, 
শ্রাবণের সুরে বিউটি পাল উড়ায় আঁচল 
সমাজ তাকেই বানায় দুষ্ট -চক্ষুশূল।

সেই কবে বিংশ শতাব্দীতে সূবর্ণলতা চেয়েছিলো 
লিখতে মনের কথা -খোলা দক্ষিণের ব্যালকনি,
আজও নারী খুঁজে ফেরে খোলা বাতায়ন 
যেখানে নিভৃতে সে রবে নিজেরই আপন । 

যে নারী আজ হিমালয় চূড়া করছে জয় 
সমাজ তাকেই পদে পদে ,পদ রুখে দাঁড়ায়,
তবুও মাউন্ট এভারেস্টের বুকে -নিম্মি কেতন উড়ায় 
সকল বাধা বিঘ্ন পদানত করে ঝড় ঝঞ্ঝায়। 

নারী তুমি এগিয়ে চলো বাধাবিঘ্ন দুর্গম গিরি
মাউনা লোয়া -প্রশান্তে জলন্ত আগ্নেয়গিরি । 


এ জাতীয় আরো খবর