শনিবার, অক্টোবর ১০, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৬-২০ ১২:০৩:৩০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয় পাটির আয়োজনে,উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির নব-নির্বাচিত  আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বসুরহাট বাজারস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পাটির নব-নির্বাচিত আহবায়ক
হাকিম শহীদুল্লাহর  সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা  ব্যারিষ্টার খাজা তানভীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত আহবায়ক কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন, বসুরহাট পৌরসভা জাতীয় পাটির আহবায়ক মাসুম জামিল,সদস্য সচিব মহিবুল হক নাহিদসহ দলের নেতা-কর্মী।
উক্ত পরিচিতি সভায় নব-নির্বাচিত আহবায়ক কমিটির নব-নির্বাচিত  আহবায়ক ও সদস্য সচিবদের ফুল দিয়ে বরণ করা হয়।


এ জাতীয় আরো খবর