কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে
মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেন।
এ সময় বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি নেতা হাকিম শহীদুল্লাহকে আহ্বায়ক ও নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে ৭২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
এবিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার নবগঠিত কমিটিতে ৯০ দশকের ত্যাগীদের মূল্যায়ন করার মাধ্যমে জাতীয় পার্টির এ উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে।জাতীয় পার্টি বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে। আমাদের দলে কোনো সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক ব্যবসায়ীর স্থান নেই। আমাদের তৃণমূলকে শক্তিশালী করতে হবে। মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তবেই আমরা এগিয়ে যাব।