বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কুয়েটে “প্রোগ্রাম এক্রিডিটেশন ক্রাইটেরিয়া এন্ড রিনিউয়াল প্রসেস অফ বিএইটিই” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৪-০৫-১৮ ১০:২১:৩৮

১৮ মে, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘‘ Program Accreditation Criteria And Renewal Process Of BAETE    )” / “প্রোগ্রাম এক্রিডিটেশন ক্রাইটেরিয়া এন্ড রিনিউয়াল প্রসেস অফ বিএইটিই” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ড. আনিসুল হক এবং কুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। কর্মশালায় বিশ^বিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
 

 


এ জাতীয় আরো খবর