সোমবার, অক্টোবর ৫, ২০২৬

দেশের প্রত্যেক নাগরিকের থাকবে ঘর এবং পরিচয়-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১৭ ২০:০০:৩৩

আজ শুক্রবার (১৭ই মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অতিদরিদ্র বলে কিছু থাকবে না। দেশের প্রত্যেক নাগরিকের থাকবে ঘর এবং পরিচয়।রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 
তিনি এ সময় জানান, সরকার গ্রাম অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছে বলেই দেশে শিল্প উৎপাদন বেড়ে গেছে। কারণ গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে পণ্যের চাহিদা।
তিনি এ সময় আফসোস করে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যুদ্ধ আর ডলার সঙ্কট না থাকলে অর্থনীতি আরও গতি পেত। তিনি এ সময় অর্থনীতিবিদদের গ্রাম  অর্থনীতিকে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'আমাদের উৎপাদনের মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াতে হবেই। কারো কাছে হাত পেতে নয়। আমরা যেসব পরিকল্পনা নিয়েছি, তাতে অর্থনীতির এই চাপ মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো।'
উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানোর পরে দেশের অর্থননীতি নতুন কিছু চ্যালেঞ্জ আর সুযোগের মুখোমুখি হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিবিদদের উদ্দেশে বলেন, 'অনেকে আমাদের অনেক পরামর্শ দেবে, কিন্তু আমাদের দেশের কথা চিন্তা করে, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে।'
১৯৮১ সালের আজকের দিনে দেশে ফিরে দেশের রাজনীতির হাল ধরার মুহুর্তটা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'এই দিনে আমি দেশে ফিরে এসেছিলাম বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। দেশে ফিরে এসে আপনজন কাউকে পায়নি। পেয়েছিলাম এ দেশের মানুষকে। এই মানুষই আমার একমাত্র শক্তি।'


এ জাতীয় আরো খবর