দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থপাচাররোধে সামাজিক জনসচেতনা ও আইনের কঠোর প্রয়োগ করতে হবে
- শেখ বদর উদ্দিন
-
২০২৪-০৫-০৩ ২১:৩৫:১১
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা মেট্রো এ্যান্ড জেলা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন বলেছেন‘‘ মানিলন্ডারিং, মানবপাচার, ন্যায়বিচার এবং দ্রুত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)। সিআইডি মানবপাচার, মানিলন্ডারিং অর্থাৎ টাকা পাচাররোধ ও পাচার করা সম্পদ ফিরিয়ে আনাসহ স্পর্শকাতর বিষয় গুলো নিয়ে কাজ করে থাকে। তিনি বলেন আমাদের বাংলাদেশ জিডিপির কারণে দ্রুত নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের টাকা দেশে রাখতে মানিলন্ডারিং রোধ করতে হবে। আর এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ। তিনি বলেন অর্থপাচার দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি সামাজিক নানা সমস্যার সৃষ্টি করে। তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানিলন্ডারিং রোধ করতে হবে।’’ তিনি শুক্রবার বিকাল ৩টায় শিরোমণিস্থ খুলনা সিআইডি’র বিভাগীয় কার্যালয়ে মানিলন্ডারিং শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। অর্থপাচার রোধে এনজিও, আইনজীবি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় সভায় মূল আলোচক ছিলেন সিআইডি ঢাকা হেডকোয়ার্টার এর গবেষক ও ট্রেনিং এ্যাডভাইজার ড. খান সরফরাজ আলী(পিএইচডি, এমফিল)। মুল আলোচকের বক্তৃতায় তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় হলো অর্থপাচার বা মানিলন্ডারিং। বর্তমান সময়ে অর্থপাচার ব্যপোকভাবে বৃদ্ধি পাওয়ায় গণমাধ্যম কর্মী, শিক্ষক, মসজিদের ইমাম, আইনজীবিসহ সকলের অর্থপাচাররোধে এগিয়ে আসতে হবে। তিনি অর্থপাচাররোধে সামাজিক সচেতনতামুলক বিভিন্ন সেমিনার, সভা সমাবেশ আয়োজন করার জন্য আহবান জানান। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন রাবেয়া শারমিন(গবেষণা সহকারী)। এ সময় রুপান্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, এ্যাড. কাহারা ইরানী পিয়া, এ্যাড, মোঃ আইউব হোসেন, সিআইডি ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, সিআইডি ইন্সপেক্টও পারুল আক্তার, সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, দৈনিক প্রবাহের সাংবাদিক শফিক, খুলনা গেজেটের ষ্টাফ রির্পোটার একরামুল হক লিপুসহ খুলনা জেলা ও মেট্রোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবি, গণমাধ্যম কর্মী, শিক্ষক, এনজিও কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।