রবিবার, মে ৩১, ২০২৬

অতিরিক্ত গরমে থাইল্যান্ডে গত চার মাসে হিট স্ট্রোকে অন্তত ৩০ জনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২৬ ১০:৩৩:৪৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ তীব্র তাপদাহে পুড়ছে। অতিরিক্ত গরমে থাইল্যান্ডে গত চার মাসে হিট স্ট্রোকে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শঙ্কা করা হচ্ছে, চলতি মৌসুমে তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থায় ব্যাংককে চরম তাপপ্রবাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত পহেলা জানুয়ারি থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন। গত বছরে দেশটিতে হিট স্ট্রোকে ৩৭ জনের প্রাণহানি হয়।
বার্তাসংস্থা এএফপিকে থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাপরিচালক দিরেক খামপায়েন বলেছেন, সরকারি কর্মকর্তারা বয়স্ক লোকজন এবং যারা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন, তাদের বাড়িতে অবস্থান ও নিয়মিত পানি পান করার আহ্বান জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর