সোমবার, মে ২৫, ২০২৬

তিনদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২২ ২০:৩১:৩৪

তিনদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান দেশটিতে সফর করলো। 
সোমবার (২২শে এপ্রিল) নূর খান বিমানঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে দেখাও করেন প্রেসিডেন্ট রাইসি এবং দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হবে। প্রধানমন্ত্রী হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ আর্থ ডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বাড়িতে একটি চারা রোপণ করেন। এরপর সেখানে মধ্যাহ্নভোজেরও যোগ দেন প্রেসিডেন্ট রাইসি এবং ইরানের প্রতিনিধিরা। 
চলতি বছরের জানুয়ারিতে ইরান নজিরবিহীন ভাবে পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা করে। জবাবে পাকিস্তানের সামরিক বাহিনীও ইরানে প্রতিশোধমূলক হামলা চালায়। ধারণা করা হচ্ছে পাকিস্তান ও ইরানের সম্পর্ক আরও জোরদার করতে এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়নোর জন্য এ সফর করছেন ইরানি প্রেসিডেন্ট। 


এ জাতীয় আরো খবর