ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীরর খানজাহান আলী থানার ইস্টার্নগেট খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সওজের নিজস্ব জায়গায় অবৈধভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণীর দোকানপাট স্থাপনা উচ্ছেদ অভিযান সোমবার পরিচালণা করা হয়। দির্ঘদিন ধরে খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সওজের নিজস্ব জায়গায় অবৈধভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণীর দোকানপাট স্থাপনা করে রাখা হয়েছিলো । খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, বিজ্ঞ এক্সিকিউটটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ ও মহেশ্বর মন্ডলদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। এ সময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা প্রশাসক (এল এ ) আতিকুল ইসলাম। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান,ফুলতলা উপজেলা এসি ল্যান্ড পাপিয়া সুলতানা, সহকারি পুলিশ কমিশনার দৌলতপুর জোন আবুল বাশার, খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান,সহকারি নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ প্রসেনজিৎ পাল। এসময় খানজাহান আলী ফায়ার সার্ভিসের এক ইউনিট অবৈধ উচ্ছেদ অভিযানে সহযোহিতা করেন।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন খানজাহান আলী থানার ইস্টার্নগেট খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সওজের নিজস্ব জায়গায় অবৈধভাবে দখল করে রাখা হয়েছিলো। একাধিকবার তাদেরকে সরে যেতে বললেও না সরাতে এ সকল অভৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।