শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ব্যাক্তির মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২০ ১৯:৪১:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তঘেঁষা ৮ নং ওয়ার্ডের ঠুঠাপাড়া গ্রামে কাঁচা সড়কের উপর দিয়ে বালু ও মাটিবাহী ট্রাক্টর চলাচলকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দু’দল গ্রামবাসীর  সংঘর্ষে  আহত  নুহু (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার(২০ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঠুঠাপাড়া গ্রামের মো.আফানের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঠুঠাপাড়া গ্রামের ওই সড়কের উপর দিয়ে পদ্মানদী থেকে তোলা ৮ নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সমির আলীর লোকজনের বালু ও মাটিবাহী ট্রাক্টর যাতায়াতে সড়কের ক্ষতি হলে বাধা দেয় স্থানীয় আ’লীগ নেতা আলাউদ্দীনের নেতৃত্বে গ্রামবাসীর একাংশ। এনিয়ে বালু নিয়ে যাতায়াতকারী বিএনপি নেতা সমির উদ্দীনের লোকজনের মধ্যে উত্তেজনা ছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার(১৭এপ্রিল) রাতে উভয়পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সমির মেম্বারকে আটকের চেষ্টা করে প্রতিপক্ষ। পরে রাতেই নিজ সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে।
এরই জেরে বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকালে দু’পক্ষের কয়েকশত লোক দেশীয় অস্ত্র নিয়ে ঠুঠাপাড়া খালের উপর সেতুর দু’দিকে অবস্থান নেয় ও সংঘাতে জড়ায়। এ সময় আলাউদ্দীনের এক সমর্থকের খড়বাহী গরুর গাড়ীতে আগুনও দেয়া হয়। আহত হয় আলাউদ্দিন সমর্থক নুহুসহ কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন গত শুক্রবার(১৯এপ্রিল) তেমন কিছু না  ঘটলেও দু’পক্ষে উত্তেজনা ছিল। এরপর শনিবার নুহু মারা যাওয়ার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মনাকষা ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদৎ হোসেন খুররম বলেন, দুপক্ষের মধ্যে ওই সড়কে ট্রাক্টর চলাচল নিয়েই দ্বন্দ। তবে বিগত ইউপি নির্বাচনে আলাউদ্দিন ও  সমির ওয়ার্ড সদস্য পদে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করেন।
ওসি আরও বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় শনিবার সকালে আলাউদ্দিনের পক্ষে থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারামারির একটি মামলা হয়। এখন নুহু মারা যাওয়ায় পরিস্থিতি পাল্টেছে। তবে এসব  ঘটনায় কেউ আটক হয় নি। অভিযান ছলছে। ঘটনাস্থলে ডিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর