শনিবার, জুন ২৭, ২০২৬

কোম্পানীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-১৭ ২৩:৫৬:৫৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা মৎস অফিসার আশরাফুল ইসলাম সরকার,উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো: আনোয়ার খালেদ,পরিসংখ্যান কর্মকর্তা অজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) আবদুস সুলতান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো মাঈন উদ্দীন, সমবায় অফিসার সোহরাব হোসেন, তথ্য কর্মকর্তা তানিম রহমান , বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দল হক কচি প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর