মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন শহরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১২ ০৯:৫৪:১৩

নিউইয়র্কের ম্যানহাটন শহরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে হাস-মুরগী ছাড়াও রাজহাস, বাজপাখি ও চিলের বার্ড ফ্লুর ভাইরাস শনাক্ত হয়েছে। এমন অবস্থায় নিউইয়র্কজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। 
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনে বিভিন্ন পার্ক ও বনাঞ্চলে রাজহাস, বাজপাখি ও চিলের মধ্যে বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাস পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে।
অধিবাসীদের ও দর্শনার্থীদের কোনো পাখি তাড়ানো বা ধরার চেষ্টা না করার আহ্বান জানানো হয়েছে। চলতি মাসের শুরুতে টেক্সাসের একজন কৃষকের দেহের এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মানুষের আক্রান্ত হওয়ার দ্বিতীয় কোনো ঘটনা এটা।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে আক্রান্ত হওয়ার প্রতিটি ঘটনায় ভাইরাসের মিউটেশন বা রুপান্তরের ঝুঁকি বাড়ায়। যার ফলে এটি আরও ভালভাবে সংক্রমিত হতে পারে এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
গবেষকরা বলেছেন, ইতোমধ্যেই এই ভাইরাসটি সংক্রমণের শিখরে পৌঁছে গেছে। যেকোনো সময়েই তা মহামারির রূপ নিতে পারে বলে সতর্কও করেছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ভয়ংকর রূপ নিতে চলেছে বার্ড ফ্লু সংক্রমণ। ফলে যে বা যারা সংক্রমিত হবে তাদের অর্ধেকেরই প্রাণহানির আশঙ্কা রয়েছে।  এক গবেষক জানান, বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন যদি আরও অভিযোজন বা মিউটেশন হয় এবং অতি সংক্রামক ধারাই বজায় রাখে তবে মৃত্যুহারও বাড়তে থাকবে। কিছু গবেষক সতর্ক করেছেন, এইচ৫এন১ ভাইরাস শ্বাসনালিকে সংক্রমিত করতে পারে। এমনকি চোখের মতো অন্যন্যা সংবেদনশীল অংশগুলোও সহজে সংক্রমিত হতে পারে।

 


এ জাতীয় আরো খবর