বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

কোম্পানীগঞ্জে বিক্রয় প্রতিনিধি জোটের ইফতার ও দোয়া মাহফিল

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-০৪-০৪ ১৫:১৩:৩১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা বিক্রয় প্রতিনিধিগণ,পরিবেশকবৃন্দ ও ব্যবসায়ীগণের সার্বিক সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি ওমর ফারুক রায়হানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: ফোরকানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম জাহিদ। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের উপদেষ্টা মোস্তফা কামাল, তৌরিকুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন বাবু,সাধারণ সম্পাদক ওবায়দুল্ল্যাহ হারুন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজীব,সাংগঠনিক সম্পাদক আবুল ফররাহ রাজিব,কোষাধ্যক্ষ আজাদ হোসেন,ফয়েজ উল্যাহ ফারুক,ব্যবসায়ী আবদুর রহমান, জসিম উদ্দিন, কেরামত আলী,পলাশ,ফখরুল ইসলাম, মো:মামুন,শাখাওয়াত হোসেন,নুর উদ্দিন প্রমূখ।

এ জাতীয় আরো খবর