রবিবার, জুলাই ২৬, ২০২৬

অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলী কওসার-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৪-০৪-০৪ ১২:৪৬:০৯

আলী কওসার। অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা।পঞ্চাশ এর দশকে ঢাকার বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করতেন। একসময় নিজে নাটক লিখতেন এবং নির্দেশনাও দিতেন। তৎকালীন সময়ে ঢাকার নাটকপাড়ায় আলী মনসুর (তাঁর বড় ভাই) ও আলী কওসার এর বেশ নাম-ডাক ছিল, ছিল সুপরিচিতি। আমাদের দেশের প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সাথে যুক্ত হন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন।
অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলী কওসার-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৩ সালের ৪ এপ্রিল, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুদিবসে এই গুণী মানুষটির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ।

No description available.
আলী কওসার ১৯৩৬ সালের ১২ নভেম্বর, ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায়, জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মোঃ খোরশেদ আলী, তাঁর মায়ের নাম আঞ্জুমান আরা বেগম। তাঁরা ছিলেন চার ভাই তিন বোন।  মধ্যে তিনি  সবার বড়। তাঁর বড় ভাই আলী মনসুর এদেশের একজন গুণী অভিনেতা ও চিত্রপরিচালক ছিলেন। 
আলী কওসার, তাঁর জন্মস্থান ২৪ পরগনা জেলার স্থানীয় স্কুলে পড়ালেখা করেছেন। পরবর্তীতে পরিবারের সাথে ঢাকায় চলে আসেন, ঢাকায় তিনি জগন্নাথ কলেজে পড়ালেখা করেছেন। 
পড়ালেখার পাশাপাশি আলী কওসার তখনকার সময়ে ঢাকার বিভিন্ন মঞ্চে নাটকে অভিনয় করতেন। একসময় নিজে নাটক লিখেন ও নির্দেশনাও দেন। 
সেই সময়ে বেতার ও টেলেভিশন নাটকেও অভিনয় করতেন তিনি।

No description available.
আমাদের দেশের প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন আলী কওসার। পরবর্তিতে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, যারমধ্যে উল্লেখযোগ্য- মহুয়া, অনেক দিনের চেনা, রাজা সন্যাসী, জানাজানি, নবাব সিরাজউদ্দৌলা, গাঁয়ের বধূ, মানুষের মন, রংবাজ, বধূ মাতা কন্যা, ভাইবোন প্রভৃতি।
আলী কওসার তিনটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন।
চলচ্চিত্রগুলো হলো- গাঁয়ের বধূ, বধূ মাতা কন্যা ও ভাইবোন।
বাংলাদেশের সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বিভন্ন দেশ ভ্রমণ করেছেন আলী কওসার। আমাদের দেশের নাট্যাঙ্গন, চলচ্চিত্র তথা শিল্প-সংস্কৃতিতে রেখে গেছেন বিশেষ অবদান।


এ জাতীয় আরো খবর