শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

বুয়েটে রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০১ ১৩:৫৫:৩৫

আজ সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
এতে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আর বাধা নেই। ২০১৯ সালের ১১ই অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের দেয়া ‘জরুরি বিজ্ঞপ্তির’ বৈধতা নিয়ে বুয়েটের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন আজ রিটটি করেন।
২০১৯ সালে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় বুয়েটে।


এ জাতীয় আরো খবর