কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার সময় মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর,ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শেখ ফরিদ, আব্দুর রহিম বাবুল, গোলাম সারওয়ার, নূরনবী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফেজ শাহ জাহান, মুছাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মৌলভী জামাল, জাসদের সভাপতি মো. বাহার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান উল্যাহ ভুট্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন খোকন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সোহাগ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ কাঞ্চন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাহাদ, রফিকুল ইসলাম শান্ত প্রমুখ।