আরে একটা ব্যাপার খেয়াল করে দেখলাম
আমরা কি যেন আতংকে থাকি।
সেই ভয় টা হল কি যেন হারিয়ে গেল!
প্রেমিকা ভাবে তার ভালবাসা বুঝি যায় যায়।
আমি ভাবি হায়, হায়,দ্রব্যের দাম বাড়লো বলে,
শ্রমিকের ভাব না কাজের মজুরী পাবে তো!
স্বামি ভয়ে আছে তার স্ত্রী ফোনে কার সাথে কথা বলে!
স্ত্রী ভাবে তার স্বামী অফিসের পর এত রাতে বাসায় ফিরে কেন!
ছাত্র-ছাত্রী ভয়ে থাকে যযদি এ+ না পাই!
কোটিপতিরর ভাবনা, আমার টাকা যদি ফুরিয়ে যায়!
গরিবের ভয় কী আর হইব,
কিছু না করতে পারলে না খেয়ে মরতে হবে!
আর ফকিরের ভয় আহা কেউ জানি দু টাকার কয়েন না দেয়!
এত ভয় নিয়ে আমাদের বসবাস।।