বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মহেশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা ২ মামলায় দুই হাজার পাঁচশত টাকা জরিমানা

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৩-১৫ ১০:৫০:৪০

মহেশখালী কক্সবাজার ১৪ মার্চ ২০২৪ 
মহেশখালী  উপজেলার  বড়  মহেশখালী  ইউনিয়নের নতুন  বাজারে ১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর   হোসেন  এর   নেতৃত্বে  পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান  পরিচালনা করেন।
এসময়ে  বাজারে  বিভিন্ন  দোকানে  নিত্য  পণ্যের  মূল্য বৃদ্ধি রাখা এবং  পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে ০২টি মামলায় ২৫০০/-(দুই হাজার পাঁচ শত) টাকা জরিমানা করা হয়। 
আদালত সূত্রে জানা যায়- বাজার  মনিটরিং  মোবাইল কোর্ট  অভিযান   চলমান থাকবে উক্ত  বিষয়ে বাজারে বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

 


এ জাতীয় আরো খবর