মহেশখালী কক্সবাজার ১৪ মার্চ ২০২৪
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে ১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন এর নেতৃত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এসময়ে বাজারে বিভিন্ন দোকানে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি রাখা এবং পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে ০২টি মামলায় ২৫০০/-(দুই হাজার পাঁচ শত) টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়- বাজার মনিটরিং মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে উক্ত বিষয়ে বাজারে বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।