মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা,৭ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১৩ ০৯:১৯:৪৬

ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৭ জন নিহত হয়েছে। 
হামলায় আহত ২০ জনেরও বেশি মানুষকে আল-শিফা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছে, উত্তর গাজার আল-শিফা হাসপাতালে কিছু খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তর গাজার ২ হাজার চিকিৎসাকর্মী দুর্ভিক্ষের মুখোমুখি।
আর দক্ষিণে রাফা শহরে অল্প পরিমাণ ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশ করছে। 
এদিকে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার আরও দুই শিশু মারা গেছে।  অপুষ্টির শিকার হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। 
এখন পর্যন্ত গাজায় ইসরাইলের বর্বর হামলায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।


এ জাতীয় আরো খবর