আবারো গাইলেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। অভিনয় শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো গায়কও। রাহুল মুখোপাধ্যায়ের ‘দাদুর কীর্তি’ ওয়েব সিরিজে গান গেয়েছেন পরান। দীর্ঘ দিন পর আবার কোনও প্রজেক্টের জন্য গান গাইলেন তিনি।
এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে পরান গান গেয়েছিলেন।
তিনি হঠাৎ করে গাইবার কারণ জানালেন গণমাধ্যমকে। তিনি বলেন, প্রথমে রাজি না হলেও রাহুলের অনুরোধ রাখতে গান গেয়েছেন।
তিনি আরও জানান যে তিনি গান গাইতে গেলে নবীন কণ্ঠশিল্পীদের প্রতি অবিচার করা হবে। তবে রাহুলের আন্তরিকতায় তিনি গাইলেন অবশেষে।
এই গান প্রসঙ্গে রাহুল বলেন যে গানের রেকর্ডিংয়ে তারা খুব মজা করেছেন। পুরো গানটাই সিরিজে থাকছে। ‘দাদুর কীর্তি’র এই গানের দৃশ্যটা দর্শক উপভোগ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।