চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যারয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছওে ১ম ও দ্বিতীয় কিস্তিতে উপজেলাভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি প্রদান ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১২ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৯০ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ ৩০ হাজার টাকার বৃত্তির চেক ও ৭ শিক্ষার্থীতে ৭টি বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছমিনা খাতুন,সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তসিকুল আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিকের ৫০শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে, মাধ্যমিকের ২০ জনকে ৬ হাজার টাকা কওে ও উচ্চ মাধ্যমিকের ১০ শিক্ষার্থীকে সাড়ে ৯ হাজার টাকা করে বৃত্তির চেক দেয়া হয়।