শনিবার, মে ৩০, ২০২৬

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন এরদোয়ান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১০ ০৯:৪৬:৫৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে এবং তাদের নেতাদের দৃঢ়ভাবে সমর্থন করার কথা জানিয়েছে। হামাসের সঙ্গে তুরস্কের কোনও গোপন নয় বরং প্রকাশ্য সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। 
ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করতে কেউ তুরস্ককে বাধ্য করতে পারবে না। কারণ তুরস্ক এমন একটি দেশ যে কিনা হামাসের নেতাদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ করে এবং কঠোরভাবে তাদের সমর্থন করে।
তিনি দাবি করেন, নেতানিয়াহু এবং তার প্রশাসন গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ চালাচ্ছে। নেতানিয়াহু নাৎসিদের মতো হিটলার, মুসোলিনি এবং স্ট্যালিনের পাশে তার নাম লিখিয়েছে।
এরআগে, এরদোগান দাবি করেছিলেন যে হামাস সন্ত্রাসী সংগঠন নয়। কিন্তু তাদের ভূমি রক্ষাকারী মুজাহিদিনদের একটি দল। মুজাহিদিন হল জিহাদ বা পবিত্র যুদ্ধে নিয়োজিতদের জন্য একটি আরবি শব্দ। অন্যদিকে, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আমেরিকা, ব্রিটেন, ইসরাইল, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন।


এ জাতীয় আরো খবর